পেকুয়ায় অস্ত্র ও মাদকসহ যুবক অাটক


প্রকাশিত: ০২:৩৪ এএম, ০১ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র ও ইয়াবাসহ আবুল হাশেম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রফতার করা হয়।

আবুল হাশেম উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকার অাবদুল মোতালেবের ছেলে।

পেকুয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার ওসির নেতৃত্বে এসঅাই কামরুলসহ পুলিশের একটি দল হাশেমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে অাটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তথ্যের সত্যতা স্বীকার করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মুস্তাফিজ ভুঁইয়া বলেন, আটক হাশেমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে দু`টি মামলা করা হয়েছে (যার নং- ১ ও ২ (১/১০/১৬)। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।