রাজশাহীতে পৌর বিএনপির নেতাসহ গ্রেফতার ৫


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল-মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে পুঠিয়ার গণ্ড গোহালীতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আল-মামুনকে গ্রেফতার করা হয়। ওই অভিযানে বিএনপি-জামায়াতের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, পুঠিয়ার তেলিপাড়া এলাকার জুলফিকার মতিন, পুঠিয়া সদর এলাকার নেফাউর রহমান সুমন, চারঘাট উপজেলার কালাবী পাড়া এলাকার সাদ্দাম হোসেন, কাঠালবাড়িয়া শেরপাড়া এলাকার আসিফ হাসনাত জনি।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গত রাতে র‌্যাবের একটি দল পুঠিয়া ও চারঘাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করে। এরা রাজশাহী-নাটোর মহাসড়কে বিভিন্ন সময়ে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপসহ ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত। সম্মেলনে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম, মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।