বরিশালে যুবক পুড়ে ছাই
বরিশাল নগরীর সাগরদী গাউসিয়া সড়কের একটি দ্বিতল ভবনের ছাদে ১১ হাজার কিলো ভোল্টের জাতীয় সঞ্চালন লাইনে স্পৃস্ট হয়ে জসিমউদ্দিন খান (২৬) নামে এক যুবক পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে দুর্ঘটনায় নিহত জসিম ওই এলাকার বাবুল খানের ছেলে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, শেষ বিকেলে বাবুল খানের ছেলে জসিম উদ্দিন দোতালার ছাদে মুঠোফোনে কথা বলছিল। এক পর্যায়ে ওই ছাদের উপর দিয়ে যাওয়া ইনসুলেটর (ক্যাবল) বিহীন ১১ হাজার কিলো ভোল্টের শক্তিশালী জাতীয় সঞ্চালন লাইনের কাছে চলে যান তিনি।
এ সময় তাকে চুম্বুকের মতো টেনে (আকর্ষন) নিলে তার শরীরে থাকা কাপড়ে আগুন ধরে যায়। ক্ষনিকপর তার নিথর দেহটি ছাঁদের এক পাশে পড়ে যায়। তার পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে বলে জানান তিনি।
এমএএস/পিআর