শরণার্থী নিরাপত্তা বিষয়ে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৩ অক্টোবর ২০১৬

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সাহায্য সংস্থা-ইউএনএইচসিআর আয়োজিত ‘শরণার্থী নিরাপত্তা’ বিষয়ে বিজিবি সদস্যদের
প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোববার শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচি সোমবার শেষ হয়।

বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. তানভীর আলম খান প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।  

বিজিবি কক্সবাজার সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. নাজ আখতার হোসেন জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ‘সার্বজনীন মানব অধিকার সনদ’ ‘নারী ও শিশুদের প্রতি আচরণ সম্পর্কিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ’ এবং ‘আন্তর্জাতিক শরণার্থী বিষয়ে বিভিন্ন কনভেনশন’ সম্পর্কে ধারণা দেয়া হয়।

তিনি আরো জানান, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শরণার্থী সম্পর্কিত বিভিন্ন আইন সম্পর্কে অবহিত করা এবং যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীকে একজন সুদক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তোলে পরবর্তীতে অধীনস্থদের শরণার্থী আইন সম্পর্কে অবহিত করানো।

প্রশিক্ষণে কক্সবাজার সেক্টরসহ অধীনস্থ ২, ৩১, ৩৪ এবং ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর ২৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।