উখিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি হাবিব উল্লাহ (৩৯) নামে এক রোহিঙ্গা মৌলভিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মৌলভি হাবিব উল্লাহ কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তির ইটু ব্লকের বাসিন্দা মৃত মো. হোছেন প্রকাশ মকতুল হোসেনের ছেলে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কায়কিসলু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি জানান, এর আগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে কুতুপালং শরণার্থী শিবিরি সংলগ্ন রোহিঙ্গা বস্তিতে নজু মিয়া নামে এক ব্যক্তি খুন হন। ওই মামলায় হাবিব উল্লাহ তালিকাভুক্ত আসামি।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।