সাভারে আমদানি নিষিদ্ধ ঔষধ ও কাপড় উদ্ধার


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর সাভার উপজেলায় আমদানি নিষিদ্ধ বিপুল ঔষধ, শাড়ি-কাপড় উদ্ধারসহ দুজনকে আটক করেছে র্যাব। সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, তারেক হোসেন ওরফে মিন্টু (৩২০ ও মো. হাবিবুর রহমান (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, উদ্ধার করা ঔষধের মধ্যে রয়েছে সাংরা (ভায়াগ্রা) ৫৮০০ পিস, মাকমোলগ্রা ২৬৪০০টি, সিপ্রোহেপটাডিন ৩৪০০০০০ পিস, নিমেসুলাইড ৯৮৮০০০ পিস, ডিজলোপার এম ২৫৮৪০০ পিস, ডেক্সামেথাসন ২৪০০০০০ পিস, সেটিরিজিন ৮৮০৮০০ পিস। এর আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এছাড়াও ৩৮৯ পিস শাড়ি ও ৬০ থান কাপড় উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

র্যাব-৪ এর সাভার কোম্পানি কমান্ডার মেজর মো. মাসুদুর রহমান জানান, আমদানি অযোগ্য বলে সরকার কর্তৃক ঘোষিত নিয়ম লঙ্ঘণ করে কিছু অসাদু ব্যবসায়ী এসব ঔষধ ও কাপড় আমদানি করে আসছে। এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে সোমবার দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, দুপুর ১২টায় র্যাব-৪ এর সাভার কোম্পানি কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।