কক্সবাজার জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২০ অক্টোবর ২০১৬

অবশেষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। অনুমোদন নিয়ে লুকোচুরি খেলা কমিটি গত ১৩ অক্টোবর দলীয় প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষরে এটি অনুমোদন পায়।

একইসঙ্গে ২১ জন উপদেষ্টার নামও প্রকাশ করা হয় ওই কমিটিতে। কমিটিতে অনেক নতুন মুখ স্থান পেয়েছে। আর এ নিয়েই সংশ্লিষ্ট মহলে চলছে বিভিন্ন আলোচনা।

অনুমোদিত কমিটিতে রয়েছেন, সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক এথিন রাখাইন, অ্যাড. আমজাদ হোসেন, অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী রাজা, আজিজুর রহমান বিএ, অ্যাড. বদিউল আলম সিকদার, মো. শফিক মিয়া, জাফর আলম চৌধুরী (রামু), রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, অ্যাড. রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্বাস উদ্দিন চৌধুরী।

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আয়াছুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইউনুছ বাঙ্গালী, দফতর সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মুন্নি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম কামাল উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজিব।

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. তাপস রক্ষিত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান চৌধুরী মাবু, নাজনীন সরওয়ার কাবেরী, উপ-দফতর সম্পাদক আবু তাহের আজাদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুর ও কোষাধ্যক্ষ আবদুল খালেক।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, মোস্তাক আহমদ চৌধুরী, অ্যাড. আহমদ হোসেন, সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আবুহেনা মোস্তফা কামাল, কানিজ ফাতেমা মোস্তাক, নুরুল আবছার চেয়ারম্যান, অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড. সুলতানুল আলম, আদিল উদ্দিন চৌধুরী, অ্যাড. মমতাজ আহমদ, লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, অ্যাড. ফরিদুল আলম, রাশেদুল ইসলাম, এস.এম গিয়াস উদ্দিন চৌধুরী (পেকুয়া), শফিউল আলম চৌধুরী (কুতুবদিয়া), শফিকুল কাদের শফি, মোহাম্মদ হোসেন বিএ, এটিএম জিয়াউদ্দিন জিয়া, আলহাজ মকসুদ মিয়া, মিজানুর রহমান (চকরিয়া), আমিনুর রশিদ দুলাল, রশিদ আহমদ (হ্নীলা), আবুল হোসেন কোম্পানী, আলহাজ্ব সোনা আলী, অ্যাড. আবদুর রউফ, অ্যাড. অরূপ বড়ুয়া তপু, উম্মে কুলসুম মিনু, বদরুল হাসান মিল্কী, জিএম আবুল কাশেম, সুপ্তভুষণ বড়ুয়া ও মিজানুর রহমান ইকরা।

এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন, আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, আলহাজ্ব জালাল আহমদ কোম্পানী, কামাল হোসেন চৌধুরী, ডা. নুরুল আমিন, সালেহ আহমদ চৌধুরী, অ্যাড. কামাল হোসাইন, আনোয়ার হোসেন ঠিকাদার, কামাল হোসেন চেয়ারম্যান, সৈয়দ আহমদ কুতুবী, এইচ.কে আনোয়ার চেয়ারম্যান, মনিরুল আলম চৌধুরী, আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর, মৌলভী আতিকুর রহমান, জাফর আলম চৌধুরী, মোস্তাফিজুর রহমান কন্ট্রাক্টর, শফিকুর রহমান কোম্পানী, শামীম আরা দুলালী, আবু তাহের মেম্বার মুক্তিযোদ্ধা, অ্যাড. মোহাম্মদ ইসহাক, জালাল আহমেদ মুক্তিযোদ্ধা ও মৌলভী আবু তাহের।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।