সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪২ এএম, ০৬ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার শিকার যুবক সাইনবোর্ডস্থ একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়াও সৃষ্টি হয়। এরপর আজ রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন
গুমে জড়িতরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন, তা মনে করার কারণ নেই 
চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ 

নিহতের শ্বশুর আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল, তারাই এ কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। মামলার প্রক্রিয়া চলছে।

মো. আকাশ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।