কুমিল্লায় বিদেশি পিস্তল ও এলজিসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ অক্টোবর ২০১৬

কুমিল্লায় অভিযান চালিয়ে গুলি ভর্তি বিদেশি পিস্তল ও এলজিসহ তৌফিকুল ইসলাম রবিন (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ভোরে নগরীর দক্ষিণ চর্থায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম ও এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল নগরীর দক্ষিণ চর্থার বড় পুকুর পাড় এলাকার অভিযান চালায়। সেখানে সন্ত্রাসী তৌফিকুল ইসলাম রবিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ।

এ সময় গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজসহ একটি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পর গ্রেফতার রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।