জেপি মহাজোটে ছিল, আছে, থাকবে


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৫ অক্টোবর ২০১৬

জাতীয় পার্টি (জেপি) ইতোপূর্বেও মহাজোট সরকারে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে উল্লেখ করে নেতাকর্মীদের যেকোনো সঙ্কোচ ও ভীতি উপেক্ষা করে দলকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সোমবার রাত দশটায় কক্সবাজারের চকরিয়ার হারবাংস্থ অভিজাত রেস্তোরা ইনানি রির্সোট এর সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা জেপির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বনজ সম্পদ সুরক্ষার মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। জনগণের আয় রোজগার বেড়েছে। মানুষের এখন অভাব অনটন বলতে কিছু নেই।

চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে পথসভায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, ১৯ বছর ধরে আমরা জেপির রাজনীতিতে সক্রিয় আছি। সারাদেশে এখন জেপির ব্যাপক জনসমর্থন বেড়েছে। তাই কক্সবাজার জেলার জেপির সকল স্তরের নেতাকর্মীদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করলে অবশ্যই তার ফলাফল আছে।

পথসভায় জেপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, কক্সবাজার ও চকরিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।