‌‌‌‌‘পরিকল্পিত কক্সবাজার গঠনে আন্তরিকভাবে কাজ করতে হবে’


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৬ অক্টোবর ২০১৬

পরিকল্পিত কক্সবাজার গঠনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে পরামর্শ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে তার পূর্ণ সহযোগিতা থাকবে বলে কথা দেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

জেলা প্রশাসক ডাকবাংলো সড়কের মাথায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার রিসার্চ সেন্টার ও ভবনে যাত্রা শুরু করা নতুন কার্যালয়ে মঙ্গলবার বিকেলে মন্ত্রী অকস্মাৎ পরিদর্শনে আসেন। কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি।

মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহম্মদ। এ সময় কউকের সদস্য ডা. সাইফুদ্দিন ফরাজী, প্রকৌশলী বদিউল আলম, সচিব আবদুস সোবহান, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রাজিবুল হক রিকু, প্রযুক্তি সহায়ক সেলিম উল্লাহসহ কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উলে­খ্য, জলবায়ু নিয়ন্ত্রণ বিষয়ক ম্যানগ্রোভ ফর ফিউচার (এমএফএফ)’র আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধন করতে গণপূর্তমন্ত্রী কক্সবাজারে আসেন মঙ্গলবার। এটি শেষ করে কউক কার্যালয় পরিদর্শনে যান তিনি।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।