কক্সবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী বাসচাপায় আবু নোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুটাখালী ইউনিয়ন পরিষদের পূর্বপাশে মহাসড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নোমান খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিস পাড়ার মৃত মুহাম্মদ ইদ্রিসের ছেলে।

আহত চালক মুহাম্মদ সাঈদ (২৬) একই এলাকার নুরুল কবিরের ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে) নেয়া হয়েছে। খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।