টেকনাফে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা জব্দ


প্রকাশিত: ০২:৪২ এএম, ২৮ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত খূরের মুখ বিওপির নেতৃত্বে জওয়ানরা সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সংলগ্ন সি বিচ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

কিন্তু পাচারকারী দল বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ-২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।