কক্সবাজারে তিন দিন ধরে স্কুলছাত্র নিখোঁঁজ


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৬

কক্সবাজার সদরের মো. ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. মোখলেছুর রহমান স্বাধীন গত তিনদিন ধরে নিখোঁঁজ। গত ২৭ অক্টোবর থেকে তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন বাবা-মা।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (যার নং-১৪৭৪/২০১৬)। একই সঙ্গে বিষয়টি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকেও লিখিতভাবে অবহিত করেছেন নিখোঁজের বাবা।

স্বাধীন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী মো. সিরাজুল ইসলামের ছেলে।

জিডিতে উল্লেখ করেছেন, তার ছেলে স্বাধীন কলেজ গেট লিংক রোডের মো. ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো গত ২৭ অক্টোবর সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয় স্বাধীন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বিভিন্নভাবে খোঁজ করেও ছেলের সন্ধান পাচ্ছেন না। স্বাধীনের অনুমানিক উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, পরনে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। কেউ তার সন্ধান পেলে কক্সবাজারের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে অবহিত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় ম্যাসেজ পাঠিয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।