পর্যটন বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে
সামগ্রিক পর্যটন বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক বলেছেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও কক্সবাজারের বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন শিল্পের বিকাশে সহায়ক। এ শিল্প প্রসারে সরকার আন্তরিকভাবে এগুচ্ছে। সরকারের পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে চাইলে এ পদক্ষেপ এগিয়ে নেয়া সম্ভব।
রোববার দুপুরে কক্সবাজারে ‘পিএটিএ নিউ ট্যুরিজম ফ্রন্টিয়ার্স ফোরাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর কক্সবাজারের ইনানীস্থ তারকা হোটেল সী-পার্ল রয়েল টিউলিপে শুরু হতে যাচ্ছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA) এর অংশগ্রহণে `New Tourism Frontires Forum-2016` শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব ) আখতারুজ জামান খান কবির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অপরুপ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহম্মদ।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর