টঙ্গীতে শিকলে বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:১৫ এএম, ৩১ অক্টোবর ২০১৬

টঙ্গীতে পায়ে শিকল বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ। নিহত বায়েজিদ আলম তালুকদারের (৩০) বাবার নাম মাহবুব আলম তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক নামে এক ব্যক্তি বায়েজিদের কাছে পাওনা টাকা আদায়ের জন্য পায়ে শিকল বেঁধে টঙ্গীর বনমালা এলাকার জনৈক হারুন সরকারের বাড়ির একটি কক্ষে রোববার থেকে আটকে রাখে। পরে রোববার রাতের কোনো এক সময় বায়েজিদ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দী আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাছিয়েছেন।

উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পায়ে শিকল বাঁধা অবস্থায় মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলে ছিল।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।