রামু উপজেলা বিএনপির ৩ নেতার পদত্যাগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রামু উপজেলা শাখার বিভিন্ন পদ থেকে ৩ নেতা পদত্যাগ করেছেন। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো ওই তিন নেতার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ফতেঁখারকুল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রামু উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এমএম নুরুচ্ছাফা।
বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, সোমবার থেকে বিএনপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে কি কারণে তারা এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তা উল্লেখ করেননি।
সম্প্রতি অনুমোদন হওয়া জেলা ছাত্রদলের ৪২৫ জনের জাম্বু কমিটি প্রচার পাওয়ার পর কমিটিতে স্থান পাওয়া অনেকে নেতা পদত্যাগ করছেন। এনিয়ে রাজনৈতিক অঙনে নানা আলোচনা-সমালোচনা চলছে। সর্বকালের ‘সেরা কমিডি’ কমিটি উল্লেখ করে জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতা, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ছাত্রদলের সাবেক নেতা পর্যন্ত খোদ সমালোচনা করায় বেকায়দায় রয়েছে জেলা ছাত্রদল।
এরই মাঝে রামু উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তিন কাণ্ডারীর হঠাৎ পদত্যাগ বিএনপি ঘরানার সবাইকে ভাবিয়ে তুলেছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর