আত্মনির্ভরশীলতা অর্জনের উপযুক্ত সময় যুবকাল


প্রকাশিত: ১১:২৫ এএম, ০১ নভেম্বর ২০১৬

অর্থনৈতিক স্বাবলম্বী ও আত্মনির্ভরশীলতা অর্জনের উপযুক্ত সময় যুবকাল উল্লেখ করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, যথাযথ প্রশিক্ষণ নিলে কর্মসংস্থানে প্রযুক্তিগত ও পরিকল্পিতভাবে উন্নয়ন সম্ভব। এভাবে স্বাবলম্বিতা ও আত্মনির্ভরশীলতা অর্জিত হয়।  

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। এ সময় তিনি যুব প্রশিক্ষণার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।

‘আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’- প্রতিপাদ্যে যুব উন্নয়ন অধিদফতর মঙ্গলবার দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, সনদপত্র ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।  

জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. শহীদউল্লাহর সভাপতিত্বে সভায় কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।