চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া ও বারইঢালা স্টেশনের মাঝামাঝি হাদি ফকিরহাট এলাকায় ট্রেনের ধাক্কায় আবু বক্কর (৪৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিএ/আরআইপি