সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ এএম, ০৪ মে ২০২৬
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (৩ মে) ভার্চুয়াল আদালতের কার্যক্রম স্থগিত করে এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ভার্চুয়াল আদালত ব্যবস্থা চালুর সময় সুপ্রিম কোর্ট প্রশাসন জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা উল্লেখ করেছিল। তবে কী কারণে এই সিদ্ধান্ত স্থগিত করা হলো— বিজ্ঞপ্তিতে সেটি জানানো হয়নি।

আরও পড়ুন
ভার্চুয়ালি ৪ দিনে সুপ্রিম কোর্টে ১৮০২ মামলা নিষ্পত্তি 
শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্ট চালু রাখতে আইনজীবীদের বিক্ষোভ 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে পরিচালিত ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এর আগে, ২০ এপ্রিলের নোটিশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকে ভার্চুয়াল আদালত ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা কয়েকদফা প্রতিবাদ সমাবেশ করেছেন।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।