টেকনাফ ৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ১১:০৩ এএম, ০৩ নভেম্বর ২০১৬

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের সদস্যরা নাফনদী সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, নাফনদী সংলগ্ন এলাকা দিয়ে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে টেকনাফ সদর বিওপির জওয়ানরা অভিযান চালায়।

এ সময় ৩ লাখ পিস ইয়াবার একটি চালান উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা মুড়ানো প্যাকেটে ফেলে নাফনদীর কেওড়া বন দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।

উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলেও জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।