কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেফতার


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৪ নভেম্বর ২০১৬

কক্সবাজারের পেকুয়া থেকে চারটি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজসহ মো. হাশেম নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকালে উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে আমজাদের পোল্টি খামার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাশেম একই ইউনিয়নের আফজলীয়া পাড়ার ওসমান গণির ছেলে।

র‌্যাব-৭ (পতেঙ্গা) এর সিনিয়র এএসপি সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারগান একটি এসবিবিএল ও ছয় রাউন্ড কার্তুজসহ ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় তিনটি মামলাও রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।