না.গঞ্জে কনস্টেবল আরিফ হত্যা : গ্রেফতার ১


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৪ নভেম্বর ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ কনস্টেবল আরিফ খানের নিহতের ঘটনায় মিন্টু (২৩) নামের এক যুবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার ভোরে সোনারগা রাজধীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিন্টু সোনারগাঁ উপজেলার রাজধীয়া এলাকার সিরাজউদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় স্থানীয় দোকানি আব্দুল মতিনকে গ্রেফতার করার সময় তিনি পানিতে ডুবে নিহত হয়। মতিনের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকাবাসী একত্রিত হয়ে হামলা চালিয়ে ও পিটিয়ে কনস্টেবল আরিফুল ইসলামকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।

মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।