সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৬ নভেম্বর ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (যাত্রাবাড়ি-কাঁচপুর) পাশ গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ফের অভিযান চালিয়েছে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর বিভাগ।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শনিরআখড়া টু শিমরাইল মোড় পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযানকারী দল। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ-সচিব মো. মিজানুর রহমান।

এ সময় নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, উপ-সহকারী প্রকৌশলী  মো. হাছান ইমাম, মো. রাসেল মৃধা, সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন জানান, যাত্রাবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ ৮ লেনের মহাসড়কটি ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে ১৪ নভেম্বর মহাসড়কের পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অবৈধ স্থাপনা নির্মাতাদের অনুরোধ করা হয়। কিন্তু তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় দ্বিতীয় দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।