ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স চাপায় একজন নিহত


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্স চাপায় মাইনুল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় জেলা শহরের রামকানাইন স্কুলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধে করে যানবাহন ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনার বাংলা অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি এ্যাম্বুলেন্স শহরের দিকে আসছিল। পথিমধ্যে রামকানাইন স্কুলের সামনের সড়কে এসে পৌঁছালে মাইনুল হককে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ দুর্ঘটনার বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।