গাজীপুরে পোশাক কারখানায় আগুন


প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৮ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে ওই এলাকার ‘মামুন নীট ওয়্যার লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, সকাল ৭টার দিকে কারখানা ভবনের চতুর্থ তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তারা পৌঁছানোর আগে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে ড্যাম্পিং কাজে অংশ নেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের কারণ ও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।