গাজীপুরে ঝুটের গুদামে আগুন


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

গাজীপুরের দেউলিয়াবাড়ি এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে দেওলিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।