গাজীপুর মহানগর মহিলা আ.লীগের কমিটি গঠন


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। সেলিনা ইউনুসকে সভাপতি, নিলিমা আক্তার লিলিকে সিনিয়র সহসভাপতি ও ফাহিমা আক্তার হুসনাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

গত বুধবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে। তবে রোববার কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২৯ অক্টোবর গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।