চাঁদাবাজির মামলায় মেয়র মান্নান রিমান্ডে


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে জয়দেবপুর থানায় চাঁদাবাজির একটি মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রোববার সকালে অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই তাকে এক দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

আগামী দুই দিনের মধ্যে রিমান্ড কার্যকর করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে এ মামলায় গ্রেফতার দেখানোর পর মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই রুহুল আমীন গত ২৯ নভেম্বর মামলার প্রধান আসামি অধ্যাপক এমএ মান্নানকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রোববার এ মামলার শুনানি হয়।

মো. আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।