রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন


প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগরীর আশ্রাফপুর এলাকায় এ গণমিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ স্থানীয় আশ্রাফপুর জামে মসজিদের বেশ কয়েকজন মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে সরকারের ইন্ধনে বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনী সেখানে অবস্থানরত সংখ্যালঘু অসহায় মুসলিমদের উপর বর্বরোচিত গণহত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। নারী শিশুদেরকে গণধর্ষণ করছে।

বক্তারা অবিলম্বে এ গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।