সড়ক দুর্ঘটনায় ডিগ্রি পরীক্ষার্থী নিহত


প্রকাশিত: ১১:১৯ এএম, ০৯ ডিসেম্বর ২০১৬
প্রতীকী ছবি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাসুম নামে এক ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়কের আগানগর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মাসুম উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী।

পুলিশ জানায়, বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই চালক মো. মাসুম (২৪) নিহত হন। এসময় আহত হয় তার বন্ধু শাকিল (২৪)।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।   

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।