কুমিল্লায় ১০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত আসনে দুইজন নারী সদস্য এবং সাধারণ আসনে ৮ জন পুরুষ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তবে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
রবিবার এসব সদস্যরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবু তাহের ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন, ৪ নং ওয়ার্ডে খোদেজা আক্তার, সাধারণ ২ নং ওয়ার্ডে প্রদ্যুত কুমার সাহা, ৪ নং ওয়ার্ডে আবদুল হালিম দিদার, মো. সেলিম সরকার, ৫ নং ওয়ার্ডে মহসিন আলম, শিমুল বিল্লাল, ৯ নং ওয়ার্ডে শাহজাহান মিয়া, ১০ নং ওয়ার্ডে গাজী মোস্তফা আবুল কাশেম, ১৪ নং ওয়ার্ডে আরিফুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মো. কামাল উদ্দিন/এএম /পিআর