উখিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ৫


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালনো হয়। দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিনের আদালতে হাজির করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা জব্দ করে অভিযানকারীরা।

তারা হলেন, রত্নাপালং ইউনিয়নের মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মুরশেদ আলম চৌধুরী (৪০), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়া পালং এলাকার মো. ফেরদৌসের ছেলে আবুল কালাম, রাজাপালং ইউনিয়নের জাদিমুরা এলাকার আলী আহামদের ছেলে জাহেদ আলম, রামু খুনিয়াপালং এলাকার আব্দুল গফুরের ছেলে আক্তার কামাল ও রত্নাপালং ইউনিয়নের গয়াল মারা এলাকার আবুল কাশেমের ছেলে আবু ছিদ্দিক।

সাজাপ্রাপ্তদের মাঝে, রত্নাপালং ইউনিয়নের মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মুরশেদ আলম চৌধুরীকে (৪০) এক বছর ও অপর চারজনকে ৩ মাস করে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা তপন কান্তি শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রত্নাপালং এলকায় মুরশেদ আলম চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়।

বড় চালান মজুদ করার তথ্য থাকলেও অভিযানের খবর পেয়ে তা সরিয়ে ফেলা হয়। তল্লাশি চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন মাদক নির্মূলে সর্বদা অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে বলেন, সবার সহযোগিতা পেলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।