শাপলা চত্বরে হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল/ফাইল ছবি
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি মামলার প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আর্জি করেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়া আসামি আবদুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চান। শুনানি শেষে আগামী ১৫ দিনের মধ্যে যে কোনো দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল।
এফএইচ/এমএমকে