কুমিল্লায় ৬০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ ১২টি ওয়ার্ডে সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে সদস্য পদে ৬ জনসহ ৬০ জনের মাঝে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সোমবার প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।

এদিকে, ২টি সংরক্ষিত এবং ৩টি সাধারণ ওয়ার্ডে ৩ জনসহ ৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবু তাহের (চশমা) ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক প্রথম যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়া সদস্য পদে সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য ৫২ জন প্রতীক পেয়েছেন।  

অন্যদিকে, সংরক্ষিত ৪নং ওয়ার্ডে তানজিনা আক্তার, ৫নং ওয়ার্ডে সালমা আক্তার এবং সাধারণ ৮নং ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১১নং ওয়ার্ডে মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৫নং ওয়ার্ডে ফারুক আহম্মদসহ পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।