কুমিল্লায় ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০২:২০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়।

বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি একেএম মনজুর আলম।

তিনি জানান, ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএম ও এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় ৪টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ১ হাজার ৫০ বোতল ফেনসিডিলসহ আরমান মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমারডোগা গ্রামের আলী আশরাফের ছেলে।

এছাড়া ডিবির এসআই আশিকুর রহমান ও এসআই আদিল মাহমুদের নেতৃত্বে পুলিশের অপর একটি দল বুধবার দুপুরের দিকে কুমিল্লা মহানগরীর মনোহরপুরস্থ লাকসাম রোড এলাকা থেকে ইমরান হাকিম (৪৫) নামে একজনকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করে। তিনি চট্টগ্রাম জেলার ভোজপুর থানার গজারিয়া গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে।

মো. কামাল উদ্দিন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।