বিক্রির সময় পাখি-সাপ-বেজি জব্দ
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী বাজারে বিক্রির সময় টিয়া, ময়না, শালিক, বেজি ও সাপ জব্দ করেছে বন্য বিভাগের কর্মকর্তারা।
রোববার দুপুরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এএসএম জহির আকনের নেতৃত্বে ওই অভিযান চলানো হয়। এসময় বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানাসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শক নিগার সুলতানা জানান, প্রতি রোববার হাটের দিন টঙ্গী বাজারে অবৈধভাবে বন্যপ্রাণী ও পাখি কেনা-বেঁচা হয় এমন খবর পেয়ে ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০টি টিয়া, ৮টি শালিক ও দুইটি ময়না পাখি এবং ১টি বেজি ও ১০টি বিভিন্ন জাতের সাপ জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে বন্যপ্রাণী-পাখিগুলো ফেলে রেখে বিক্রেতারা কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে বন্য আইনে (ইউডিআর) মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দেশীয় বন্যপ্রাণী তথা পাখি ধরা, মারা এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব করলে তার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর