‘আমার কষ্টটা যেন কাজে লাগে’


প্রকাশিত: ০৭:২১ এএম, ২২ ডিসেম্বর ২০১৬

‘অসুস্থ শরীর, একা চলতে পারি না, অন্যের সহযোগিতা নিয়ে চলতে হয়। এই অসুস্থ শরীর নিয়েই নাসিক নির্বাচনে নিজের ভোট নিজে দিতে আসলাম। আমার এই কষ্টটা যেন কাজে লাগে।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় শহরের দেওভোগের বাসিন্দা প্যারালাইসের রোগী ৭৫ বছরের গুরু দাস মণ্ডল নারায়ণগঞ্জ ক্লাবে ভোট দিয়ে বের হওয়ার সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বহু কষ্ট করে বাড়ির একজনকে ধরে এনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসতে হলো। বাসা থেকে বের হয়ে রিকশাযোগে অনেক কষ্ট করে ভোট কেন্দ্রে আসা। ভোট হলো আমাদের অধিকার, তাই আমার ভোটটা আমি নিজেই দিতে আসলাম।

এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ ক্লাবের ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের ভোটারের উপস্থিতি অনেক বেশি। এই কেন্দ্রে প্রায় ৮ হাজার ভোটার। ভোটার সংখ্যা বেশি হওয়ায় অন্য কেন্দ্রের চেয়ে এই কেন্দ্রে সব প্রার্থীর দৃষ্টি রয়েছে।

আরএআর/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।