২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত না.গঞ্জে সভা-সমাবেশ নিষিদ্ধ


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬

আগামী ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে সভা-সমাবেশ ও বিজয় মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিকের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট শেষে গণনা চলছে। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হচ্ছে প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খানের মধ্যে।

১৭৪টি কেন্দ্রের মধ্যে ১০০টির ফলাফল অনুযায়ী আইভী পেয়েছেন ১০০০৯৭ আর সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৫২৭৪ ভোট।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।