উল্লাসে মেতে উঠেছেন আইভীর সমর্থকরা


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর ডা. সেলিনা হায়াৎ আইভীর কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন।

তার কর্মীরা একটু পর পরই নৌকার স্লোগান দিয়ে উল্লাসে মেতে উঠছেন।

সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা যায় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট।

অপরদিকে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। সে হিসেবে ৭৭ হাজার ৯০২ ভোটে আইভীর কাছে পরাজিত হয়েছেন সাখাওয়াত।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।