৪ শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

টেকনাফের হ্নীলা থেকে রোববার আটক ৩৫৬ রোহিঙ্গাকে ৩৪টি নৌকায় করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই আরো ৩টি নৌকা ফেরত পাঠানো হয়।

রোববার রাত ও সোমবার ভোরে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গাসহ এসব নৌকা ফেরত পাঠানো হয়।

টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু রাসেল সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।