সিদ্ধিরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ নারী আটক


প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে সবুজা বেগম নামে এক নারীকে ৯ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজা বেগম কুমিল্লা জেলার হোমনা থানার দড়িগাও গুচ্ছগ্রামের আবুল কালামের স্ত্রী।

নারায়ণগঞ্জ জেলা ডিবি’র পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই আসাদুজ্জামান শেখের নেতৃত্বে এসআই শাহীন ও এএসআই আমিনুল ইসলাম ৯ কেজি গাঁজাসহ সবুজা বেগমকে আটক করেছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

হোসেন চিশতী সিপলু/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।