রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও রামদাসহ সুমন মিয়া (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন মিয়া ওই এলাকার মাতব্বর আলীর ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির জানান, চরপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহ আলী দীর্ঘ দিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। রাতে শাহ আলীকে আটক করতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় শাহ আলীকে না পেয়ে তার ভাই সুমন মিয়ার ঘরে অভিযান চালানো হয়। পরে ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ধারালো রামদাসহ সন্ত্রাসী সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মীর আব্দুল আলীম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।