রিয়া ট্রাভেল এজেন্সি মালিকের ৫ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় রিয়া এয়ার ইন্টারন্যাশনাল ও তানজির ইন্টারন্যাশনাল নামের ট্রাভেল এজেন্সির মালিক মো. আবু তাহেরকে প্রতারণার দায়ে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার কুমিল্লার জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি এ রায় দেন। মামলার আইনজীবী অ্যাড. কামরুজ্জামান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু তাহের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার টুয়া গ্রামের আরিফুর রহমানকে পোল্যান্ড নেয়ার কথা বলে ৪ লাখ টাকা নেন।

এরপর ৩ বছর ঘোরানোর পরও তাকে পোল্যান্ড নেয়নি এবং টাকা ফেরত দেয়া হয়নি। এতে আরিফুর রহমান ২০১৩ সালে কুমিল্লার আদালতে আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেন। রোববার আদালত আসামির অনুপস্থিতিতে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।