জুতার ভেতরে ১১৮ ভরি স্বর্ণ


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা ১১৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে রাজিব ধর নামে একজনকে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক রাজিব ধর চট্টগ্রামের ভুজপুর উপজেলার সুয়াবিল গ্রামের মৃত পরিমল ধরের ছেলে।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রাজিব ধরের (৩৫) জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা ৫টি স্বর্ণের বার (৫০ ভরি) ও তিনটি গলানো বারসহ (৬৮ ভরি) মোট ১১৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, এ বিষয়ে সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। আটক রাজিব ধরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।