সিদ্ধিরগঞ্জে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল ফাটিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতরা স্বর্ণালংকার লুট করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এ সময় ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাগরিবের নামাজ চলাকালীন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকাস্থ বড় মসজিদ এলাকার বিনীময় জুয়েলার্সে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়।

এ সময় ডাকাতরা দোকানের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অস্ত্রের মুখে দোকানের কর্মচারী অধির, অর্জুন, মনব, পবিত্র ও সুদীপকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা।

জুয়েলারি দোকানের মালিক কার্তিক চন্দ্র দাশ জানায়,  লুট হওয়া স্বর্ণের পরিমাণ হিসাব ছাড়া বলতে পারবেন না তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, মাগরিবের নামাজের সময় কয়েকজন ডাকাত এসে এ কাজ করেছে। এ দোকানে তেমন স্বর্ণ মজুদ থাকে না। তারা ঢাকা থেকে অর্ডার নিয়ে কাজ করেন।

হোসেন চিশতী সিপলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।