ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা!


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

যশোরের শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালামের ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। এখন ওই নম্বর থেকে তার নাম ভাঙিয়ে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ফোন করে টাকা চাওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি শার্শা  উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর (০১৭৪৭-৯৯০০১৮) ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র। পরে শার্শার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ফোন করে টিআর, কাবিখা সংক্রান্ত বিভিন্ন বরাদ্দ-উপবরাদ্দ দেয়ার ভুয়া আশ্বাস দিয়ে অর্থ দাবি করে।

স্থানীয় চেয়ারম্যানদের ফোন নম্বরে কল দিয়ে বলা হচ্ছে, ‘আমি ইউএনও বলছি। আপনার নামে ৩০০ টন টিআর, কাবিখার বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। এটা নিয়ে আপনি দ্রুত আমার নম্বরে (আরেকটি নাম্বার) বিকাশ করে ৫ হাজার টাকা পাঠান।’

এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। তিনি বলেন, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।