বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা


প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

শনিবার দুুপুরে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন হামিদুল আলম সখা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন সজল ও মো. শাব্বির আহমেদ শিমুলের নেতৃত্বে কমিটির ১০০ সদস্য সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন।  

এসময় গোপালগঞ্জ, খুলনাসহ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বেশ কয়েকটি ইউনিট সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিষদের সভাপতি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এআরএ/এএম



 



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।