নাসিক নির্বাচনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনাল গঠন


প্রকাশিত: ১১:৫০ এএম, ২১ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য ট্রাইবুন্যাল গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জের যুগ্ম-জেলা জজ প্রথম আদালতে এই নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

শনিবার বিকেলে জেলা নির্বাচনী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই নির্বাচনী ট্রাইব্যুনালে ২৬ জানুয়ারির মধ্যে নির্বাচনী অভিযোগ সংক্রান্ত কোনো দরখাস্ত দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে অভিযোগের সঙ্গে অভিযোগ সংক্রান্ত প্রামাণিক দলিলাদি সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিজয়ী ও পরাজিত মেয়র ও কাউন্সিলরদের মধ্যে শুধু ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও নাসিকের ২৩নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর আবুল কাউসার আশা নির্বাচনে নীরব ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ করেন। এছাড়া জয়ী ও পরাজিত কোনো প্রার্থীই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন বা কারচুপির অভিযোগ করেননি।

শাহাদত হোসেন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।