কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

কুমিল্লার বরুড়ায় বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার গালিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে আল মামুন (২৮) ও  লাকসাম উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে শাহালম (৩৮)। তারা দুইজন চিহিৃত সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গালিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়।  

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।